
ঢাকার মত যানজটের শহরে মোটরসাইকেল একটি অতুলনীয় বাহন। মোটরসাইকেল দিয়ে খুব সহজেই এবং দ্রুততার সাথে যাতায়াত করা যায়। কিন্তু জ্বালানি তেলের অব্যাহত মূল্য বৃদ্ধির কারণে মোটরসাইকেল চালানর ব্যয়ও বেড়ে যাচ্ছে সমান তালে।
কিন্তু আমরা কিছু নিয়ম মেনে চললেই খুব সহজেই জ্বালানি তেলের খরচ কমাতে পারি। এখানে খুব সাধারন কিছু টিপস দেয়া হল। এগুলো মেনে চললে আশাকরি তেলের খরচ অনেকটা কমাতে পারবেনঃ
১. মোটরসাইকেল এর চাকার হাওয়ার প্রেসার সব সময় নির্দেশিত সীমার মধ্যে রাখবেন। নির্দেশিত সীমার কম রাখলে চাকার ট্রাকসন বেড়ে যাবে এবং আপনার তেলের খরচ বেড়ে যাবে। আবার বেশি হাওয়া থাকলে ট্রাকসন কমে যাবে ফলে মোটরসাইকেল এর নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা থাকে (জরুরি ব্রেক করার ক্ষেত্রে)।
২. মোটরসাইকেল এর চেইন এর পরিচর্যা করতে হবে নিয়মিত। চেইনে তেল দেয়া এবং চেইন এর অ্যাডজাসমেন্ট এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
৩. মোটরসাইকেল এর এয়ার ফিল্টার নিয়মিত পরিষ্কার করতে হবে।
৪. মোটরসাইকেল এর লুব অয়েল নিয়মিত পরিবর্তন করতে হবে।
৫. মোটরসাইকেল নিয়মিত সার্ভিসিং করতে হবে।
৬. মোটরসাইকেল এর টায়ার বেশি পুরাতন হলে আপনার তেলের খরচ বেড়ে যাবে।
উপরের নিয়মগুলো আপনার মোটরসাইকেল সম্পর্কিত। তেলের খরচ কমানোর জন্য চালককেও কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমনঃ
৮. হটাত করে কষা ব্রেক করার অভ্যাস পরিত্যাগ করতে হবে। আপনি যখন বুঝতে পারবেন যে সামনে আপনাকে থামতে হবে তখন অনেক আগে থেকেই ক্লাচ চেপে ধরুন এবং আস্তে আস্তে ব্রেক করুন। এর ফলে আপনার ব্রেক সু এবং ব্রেক প্যাড দীর্ঘস্থায়ী হবে, আপনার মোটরসাইকেল এর টায়ারও দীর্ঘস্থায়ী হবে। সর্বোপরি আপনার তেলের খরচ কমবে।
৯. মোটরসাইকেল এর পিকাপ আস্তে আস্তে বারাতে হবে এবং দ্রুত গিয়ার আপ করতে হবে। দ্রুত পিকাপ বাড়ানোর অভ্যাস ত্যাগ করতে হবে।
১০. শহর এলাকায় মোটরসাইকেল এর ইঞ্জিন আর.পি.এম. ৫০০০ এর মধ্যে রাখার চেষ্টা করুন এবং উচ্চ গিয়ার এ মোটরসাইকেল চালানোর চেষ্টা করুন।
No comments:
Post a Comment